রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খাবার খেয়ে অসুস্থ হবার ২৪ ঘন্টা পার:এখনো হাসপাতালে যবিপ্রবির ৭০'র অধিক ছাত্রী

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৫৪ পূর্বাহ্ণ
খাবার খেয়ে অসুস্থ হবার ২৪ ঘন্টা পার:এখনো হাসপাতালে যবিপ্রবির ৭০'র অধিক ছাত্রী
খাবার খেয়ে অসুস্থ হবার ২৪ ঘন্টা পার:এখনো হাসপাতালে যবিপ্রবির ৭০'র অধিক ছাত্রী

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ছাত্রী হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পরেও হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০-এর অধিক শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনকে রাখা হয়েছে গভীর পর্যবেক্ষণে, তবে অধিকাংশের অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে বমি, পাতলা পায়খানা, পেটব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া এবং তীব্র দুর্বলতার মতো উপসর্গ দেখা যাচ্ছে। ল্যাব পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে এবং সম্ভাব্য ব্যাকটেরিয়া শনাক্তে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসাসেবায় বিঘ্ন এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছেন-অপ্রয়োজনে ভিড় না জমাতে।

শুক্রবার বিকেলে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সকল চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে বলে জানান।এ সময় শিক্ষার্থীদের দেখতে আসেন যশোর জেলার সিভিল সার্জনও।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে,

আগামী সোমবার পর্যন্ত সব ক্লাস, পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল স্থগিত
অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন
স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত
ছাত্রী হলে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু
জরুরি চিকিৎসা কক্ষ স্থাপন
ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন
উল্লেখ্য, বুধবার রাতে বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে প্রায় ১৮৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। পরদিন ভোর থেকেই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হলে ৭০ জনের বেশি শিক্ষার্থীকে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ল্যাব রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত সুস্থতা কামনা করছেন সংশ্লিষ্ট সবাই এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ