সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

Admin ২৫ April ২০২৬ · Saturday · ১০:০২ পূর্বাহ্ণ
চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার
কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ

(ঢাকা জেলা প্রতিনিধি - নারয়ন সরকার সবুজ) 

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। সাব্বির (১৯) 

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ০১.১৫ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন কালু নগর এলাকায় মধু সিটির পিছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ভিকটিম ইয়াকুবের উপর এক যুবক অতর্কিত হামলা করে এবং  ধারালো ব্লেড দিয়ে গলায় গুরুত্বর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায়  একটি হত্যা মামলা রুজু হয়। 

কামরাঙ্গীরচর থানা সূত্রে আরোও জানা যায় , কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায়  হত্যা কান্ডে জড়িত  মূল হোতাকে শনাক্ত করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বীকার করেছে যে, সে একাই এ হত্যাকাণ্ডটি সংঘঠিত করেছে। গ্রেফতারকৃতের দেখানো মতে ঘটনাস্থলের পাশ হতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যা কান্ডের সময় গ্রেফতারকৃতের পরিহিত রক্তমাখা লুঙ্গী উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ