রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

আখাউড়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

Admin ২৫ April ২০২৬ · Saturday · ১০:১৮ পূর্বাহ্ণ
আখাউড়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
আখাউড়ায় উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে পঁচন ধরেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানানো হলে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া জানান, ধারণা করা হচ্ছে এটি চার-পাঁচদিন আগের লাশ। লাশে পঁচন ধরেছে। লাশ উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 
আখাউড়া থানার (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তাঁর বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি জানার চেষ্টা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ