বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাট জেলার ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সি আর ডি সুইমিং পুল এর মাঠে বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক জনাব শর্মিলা দাস, জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মুন্না ও সাঁতার প্রশিক্ষক মোঃ সাহিদুজ্জামানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারীরা। ১৬ এপ্রিল ২০২৬ এ ৪০ জন কাব স্কাউটকে নিয়ে সিআরডি সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
জয়পুরহাট জেলা স্কাউট জানায়, প্রশিক্ষণ কার্যক্রম কাদের ছাতার বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে প্রতিবছরই জেলা স্কাউটস এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখবে।
আব্দুল আলীম জয়পুরহাট