সংবাদ প্রকাশের পর বাবুল মিয়ার পাশে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ও ইউএনও
আতাউল হাসান দিনার:- গত ১৯ ডিসেম্বর '২৫ তারিখে প্লাষ্টিকের ছালায় বসবাসরত কিশোরগঞ্জ সদরের বগাদিয়া তালতলা এলাকার বাবুল মিয়ার পাশে দাড়ালেন কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মহোদয় ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ। আজ ২৫ এপ্রিল '২৬ বেলা সাড়ে ১২ টায় বগাদিয়া তালতলা এসে দুইবান টিন(১৬ টি) উপহার দেন। এবং ছিড়া প্লাস্টিকের ঘর দেখে দুঃখ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে বসবাসের দৃশ্য দেখে হতভাগ উপস্হিত সবাই। সদর উপজেলার নির্বাহী অফিসারের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমার এলাকার হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো। চির কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসার স্যারকে। বাবুল মিয়ার এমন পরিস্থিতিতে স্যারের কাছে অনুরোধ করলে স্যার বিষয়টি আমলে নিয়ে এমপি মহোদয়ের সাথে কথা বলেন এবং এমপি মহোদয় এর দ্রুত ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিলে দ্রুততার সহিত ব্যবস্হা নেওয়া হয়। টিনগুলি পেয়ে কান্না করে দেন বাবুল মিয়া। এদিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী সাহেবকে একাজের সার্বিক পরামর্শ দিয়েছেন আমাকে।