সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৩৪ অপরাহ্ণ
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি:

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময়  হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি  এটিএম মাহফুজ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, জনকন্ঠের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যশোরের প্রতিনিধি রকিবুল হাসান তারেক, রাইজিং বিডির প্রতিনিধি ইমদাদুল ইসলাম ও যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া।

মানববন্ধনে যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক কালবেলার প্রতিনিধি এটিএম মাহফুজ বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ-জাতির কল্যাণে গনমাধ্যম সব সময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনায় তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য রোকাইয়া বলেন, ঢাবির সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার মতো নিকৃষ্ট কাজের প্রতিবাদ স্বরূপ আজ যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যের এ মানববন্ধন কর্মসূচি। আমরা মনে করি সাংবাদিক যেখানে সর্বদা সত্য প্রকাশে সোচ্চার তাদের উপর এমন হামলা অমানবিক এবং প্রশ্নবিদ্ধ একটি কাজ। 
দেশের সেরা বিদ্যাপিঠগুলোতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের উপর এ আক্রমণ কখনোই কাম্য নয় এবং ঘটনা পরবর্তী পদক্ষেপও নিন্দনীয়। আমরা
দ্রুতই এ গঠনার পূর্ণ তদন্ত ও শাস্তির বাস্তবায়ন চাই।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনকই নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের ওপর জোর দাবি জানাচ্ছি।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ