রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ইসলামাবাদ এম.আর.এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৩৬ অপরাহ্ণ
ইসলামাবাদ এম.আর.এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইসলামাবাদ এম.আর.এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাওয়ান উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ইসলামাবাদে অবস্থিত ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাষ্টার বেদারুল ইসলাম (সাবেক প্রধান শিক্ষক, ইউছুফেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়), মনজুর আলম (প্রধান শিক্ষক, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়), জসিম উদ্দিন (অধ্যক্ষ, মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা), মাওলানা আব্দুর রহমান আজাদ (সিনিয়র শিক্ষক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা), সাব্বির রহমান (প্রধান শিক্ষক, লরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়), রশিদ মিয়া (সাবেক এমইউপি, ৭নং ওয়ার্ড ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি), ওমর শওকত (প্রধান শিক্ষক, পানিছড়া এসএইচডি মডেল হাই স্কুল), মাওলানা আবুল বশর (প্রধান শিক্ষক, পানিছড়া আইডিয়াল কেজি স্কুল), নূর মোস্তফা কামাল সাদেক (প্রতিষ্ঠাতা পরিচালক), মিসবাউর রহমান (প্রধান শিক্ষক, দারুল ফাতাহ একাডেমী)সহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাংবাদিক আলাউদ্দিন (দৈনিক সময়ের কণ্ঠ, কক্সবাজার জেলা প্রতিনিধি), আজীজুর রহমান রাজু (রূপালী সৈকত চ্যানেল ঈদগাঁও) এবং ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের আবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মামুনর রশিদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামে...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

    খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্রা...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৫ অপরাহ্ণ