সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৫৮ অপরাহ্ণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এছাড়াও সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান বলেন, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৭ তম জন্মজয়ন্তী জাতীয় ভাবে সাংস্কৃতিক বিষায়ক মন্ত্রণালয়ের অধিনে ২১,২২,২৩,২৪ এবং ২৫ মে মোট ৫দিন অনুষ্ঠিত হবে । ৫ম দিন ২৫ মে ( শেষের দিন) আমাদের ত্রিশালে জাতীয় কবির জন্মদিনে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এমপি ডা: লিটন আরও বলেন,  ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ত্রিশালকে নজরুল সিটি  হিসাবে ঘোষণা করবেন। নজরুলের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জাতীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সমন্বিতভাবে কাজ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ