রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৫:১৩ অপরাহ্ণ
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে হিন্দু ছাত্র মহাজোটের মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, নিজস্ব প্রতিবেদক 
কক্সবাজারে মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে পুড়িয়ে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের জমি দখল ও হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

গতকাল  শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ি মোড়ে এই কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।


বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর এর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি চন্দ্রা সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা হিন্দু ছাত্র মহাজোট নেতা শাওন রায় বিজয়, এড. শুভ আচার্য, জয় কুন্ডু, জয় বনিক, গৌরব চক্রবর্তী, নিলয় পন্ডিত, দ্বীপ সরকার আকাশ, শান্ত সরকার, রজত সাহা, সূর্য ঘোষ জয়, তুর্জয় প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীন দেশে বারবার সংখ্যালঘুদের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কক্সবাজারে নয়ন সাধুকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখনও তার হত্যাকারীরা গ্রেফতার হয়নি। একইসাথে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে আগুন, প্রতিমা ভাঙচুর ও জমি দখলের ঘটনা ঘটেই চলেছে।

মানববন্ধন থেকে বক্তারা নয়ন সাধু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সারা দেশে সংঘটিত সকল সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সকল আসামীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। আমরা আর কোনো নয়ন দাসকে এভাবে হারাতে চাই না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা 'নয়ন হত্যার বিচার চাই', 'সাম্প্রদায়িক হামলা বন্ধ কর', 'আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না' ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল নিখোঁজ হন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত নয়ন দাস। ২০ এপ্রিল কক্সবাজার সদর থানায় নিখোঁজ জিডি করে তার পরিবার। ২২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় খুরুশকুল মন্দির সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামে...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

    খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্রা...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৫ অপরাহ্ণ