বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অবৈধভাবে মজুত তিন হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৫:১৫ অপরাহ্ণ
অবৈধভাবে মজুত তিন হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে মজুত তিন হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধভাবে মজুত করা তিন হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ধলা ইউনিয়নের কাওয়াখালী বাজারের তৈল ব্যবসায়ী কামাল মিয়ার দোকানে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

তাড়াইল উপজেলা প্রশাসন থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাওয়াখালী বাজারের ব্যবসায়ী কামাল মিয়ার দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা তিন হাজার ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্টেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিজেল মজুদ করায় কামাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তাড়াইল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্টেট তানজিলা আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন