সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

তৃতীয় দিনেও কাটেনি সংকট, যবিপ্রবির ৬০-এর বেশি ছাত্রী হাসপাতালে ভর্তি

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৬:১৩ পূর্বাহ্ণ
তৃতীয় দিনেও কাটেনি সংকট, যবিপ্রবির ৬০-এর বেশি ছাত্রী হাসপাতালে ভর্তি
তৃতীয় দিনেও কাটেনি সংকট, যবিপ্রবির ৬০-এর বেশি ছাত্রী হাসপাতালে ভর্তি

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ের খাবার খেয়ে শতাধিক নারী শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরেও হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জনের অধিক শিক্ষার্থী। কেউ কেউ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আবারও অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন। অনেকের অবস্থার উন্নতি হলেও কিছু শিক্ষার্থীর অবস্থা এখনো তুলনামূলকভাবে খারাপ। তবে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে অনেকের অবস্থার উন্নতি হওয়ায় আগামীকালের মধ্যে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী মেডিকেল থেকে ছাড় পেতে পারে। এদিকে তারামন বিবি হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জীবাণুনাশক ব্যবহারসহ হল কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপপ্রধান ও শিক্ষকরা হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব তথ্য জানান।

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোঃ হামিদুর রহমান বলেন, আমরা অনেক শিক্ষকই হাসপাতালে আছি। অসুস্থ সবার খোঁজ নিচ্ছি। ডাক্তাররা নিয়মিত পরিদর্শন করছেন। কিছু শিক্ষার্থীর অবস্থা খারাপ হলেও অনেকের অবস্থার উন্নতি হচ্ছে।

বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোসা. আফরোজা খাতুন বলেন, আমাদের হলের অনেক শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় আমরা হল প্রশাসন খুবই দুঃখিত এবং মর্মাহত। বর্তমানে শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হচ্ছে এবং প্রায় দশজন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজও অনেকে ছাড়পত্র পাবে। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করছে। ছাড়পত্রের সময় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। রোগের প্রাদুর্ভাব যেন না বাড়ে, সেজন্য পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। হলের প্রতিটি স্থান জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীরাও আমাদের অনেক কাজে সহায়তা করছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। উপাচার্য মহোদয়ের দিকনির্দেশনায় এবং শিক্ষার্থীদের সহায়তায় আমরা দ্রুতই এ সংকটকাল অতিক্রম করবো। অসুস্থ শিক্ষার্থীদের যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, গত বুধবার (২৩ এপ্রিল) রাতে যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে প্রায় ১৮৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। পরদিন ভোর ৪টা থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার খোলার পর অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসা নিতে সেখানে ভিড় করেন। একপর্যায়ে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এবং কিছু চিকিৎসকের অনুপস্থিতির কারণে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা চাপ সামাল দিতে হিমশিম খেতে থাকেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ