শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনার প্রবীণ বিএনপি নেতা মোর্তজা গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৬:২২ পূর্বাহ্ণ
খুলনার প্রবীণ বিএনপি নেতা মোর্তজা গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
খুলনার প্রবীণ বিএনপি নেতা মোর্তজা গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

মো: আল-মাহফুজ শাওন 

খুলনা: খুলনা বিএনপির অন্যতম রাজনৈতিক শিক্ষাগুরু হিসেবে পরিচিত প্রবীণ নেতা মোর্তজা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে -এ চিকিৎসা নিচ্ছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোর্তজা দীর্ঘদিন ধরে খুলনার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে ১৯৮২ সাল থেকে শুরু করে সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ বলে সহযোদ্ধারা উল্লেখ করেছেন। জাগদল থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়ে পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি।

খুলনার ছাত্র রাজনীতিতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ছাত্রদলকে সংগঠিত ও প্রতিষ্ঠিত করতে তার অবদান স্মরণীয় বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়া তিনি খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একাধিকবারের সভাপতি, খুলনা মোটর মালিক সমিতির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নেতার দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য-সচিব ও সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ