রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি গরু

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৬:২৫ পূর্বাহ্ণ
তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি গরু
তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫টি গরু

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, জালিয়াতি রশিদ ও খাজনা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বালিয়াকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চৌমহনী বাজার সড়কের একটি ফার্মেসির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু ছাড়াও তিনটি জালিয়াতি রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোশারফ হোসেন মহসিন (৪৮), মাকসুদ (৩৫), রেজাউল (৪৫), বাচ্চু (৩২) ও সালাউদ্দিন (৪৮)। তাদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা নং-১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গরু চুরি ও চোরাই পশু বিক্রির সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামে...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

    খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্রা...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৫ অপরাহ্ণ