বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকা টু কয়রায় বাস চলাচলের স্বাভাবিক প্রক্রিয়ার লক্ষ্যে সমন্বয় সভা

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৬:২৭ পূর্বাহ্ণ
ঢাকা টু কয়রায় বাস চলাচলের স্বাভাবিক প্রক্রিয়ার লক্ষ্যে সমন্বয় সভা
ঢাকা টু কয়রায় বাস চলাচলের স্বাভাবিক প্রক্রিয়ার লক্ষ্যে সমন্বয় সভা

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি ( খুলনা)

‎ঢাকা টু কয়রা বাস চলাচল স্বাভাবিককরণের লক্ষ্যে বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে আজ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৫ এপ্রিল)  দিবাগত রাতে মাননীয় এমপি মহোদয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়রা টু ঢাকা এবং ঢাকা টু কয়রায় বাস চলাচলের স্বাভাবিক প্রক্রিয়ার জন্য আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎এ সময় সকলের সিদ্ধান্ত এবং সম্মতিক্রমে খুব দ্রুতই ঢাকা টু কয়রা বাস চলাচল নির্দিষ্ট নিয়ম মাফিক চলাচল স্বাভাবিক হবে, ইনশাআল্লাহ।

‎দিনের অন্য কর্মসূচিতে পাইকগাছা উপজেলার মাসিক উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জননেতা মাওলানা আবুল কালাম আজাদ এম.পি মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসানারা বিনতে আহমেদ, ইউএনও মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় হাসপাতালের মান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন