রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে অষ্টগ্রামে উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৯:৫৫ পূর্বাহ্ণ
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে অষ্টগ্রামে উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে অষ্টগ্রামে উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি:

‎মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উদযাপন উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে অষ্টগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদল অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রাজীব হোসেন তাপস। 
‎তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পহেলা মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনকে কেন্দ্র করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

‎সভায় উপস্থিত ছিলেন,‎সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, সহ-সভাপতি আবুল খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বায়েজিদ জয়, সাংগঠনিক সম্পাদক সাহ শামসুদ্দিন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আশ্রাফি এবং মোঃ ওয়াদুদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎বক্তারা বলেন,‎শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে পহেলা মে’র কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎সভায় আসন্ন পহেলা মে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামে...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

    খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্রা...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৫ অপরাহ্ণ