বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০৯:৫৮ পূর্বাহ্ণ
যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক
যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনের টাকা চুরি করতে গিয়ে শাহিনুর বেগম (৫৫) নামে এক নারী জনরোষের মুখে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে এই চাঞ্চল্যকর চটজলদি চুরির ঘটনা ঘটে।
আটক শাহিনুর খুলনার বটিয়াঘাটা উপজেলার নব জলনা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে অপেক্ষমাণ ছিলেন নাসরিন বেগম (৩০) নামের এক নারী। ভিড়ের সুযোগ নিয়ে শাহিনুর বেগম অত্যন্ত কৌশলে নাসরিনের ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৩২০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে টাকা বের করার মুহূর্তেই বিষয়টি টের পেয়ে যান নাসরিন এবং চিৎকার শুরু করলে উপস্থিত লোকজন শাহিনুরকে হাতেনাতে ধরে ফেলে।

চুরির সময় ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে আটকে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্ত নারীকে হেফাজতে নেন।পরবর্তীতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ রোগীরা। পুলিশ জানিয়েছে, এই চুরির ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন