শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে।
রোববার (২৬ শে এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামি ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন সাথে সাথে অনতিবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহবান জানান। সাথে সাথে সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান যেখানে সকল রাজনৈতিক দল ও মতের সহাবস্থান বজায় থাকবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হোসেন। সভাপতিত্ব করেন আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য হাসিবুল হাসান বলেন , "বর্তমানে দেশের বিভিন্ন ক্যাম্পাসে যে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম চলছে, তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আমি আমার ক্যাম্পাসসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ থাকা উচিত, যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না।
অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি বা ক্ষমতার প্রদর্শন কখনোই একটি সুষ্টু শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে না।
হাসিবুল বলেন, আমি আমার ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলি।"
ইসলামী আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন,
ইসলামী ছাত্রআন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বক্তব্য,
“আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদ হিসেবেই আজকের আমাদের এই মানববন্ধন। জুলাইয়ের পরে আমাদের ক্যাম্পাস খুব শান্তিভাবেই চলছিল। হঠাৎ করে সেই চট্টগ্রামের ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সংঘর্ষের ফলে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমার সকল শিক্ষার্থী আমার সবাই উচিত শিক্ষার্থীসরুপ আচরন করা। আমার এখন থেকে ক্যাম্পাসে সকল রাজনৈতিক দল কে সহনশীল হওয়া অহব্বন জানাচ্ছি এবং আমার ক্যাম্পাসের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে শিক্ষকদের সাথে বসে একসাথে কাজ করবো।"
প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল আমিন।