রবিবার, ২৬ জুলাই ২০২৬
আইন-আদালত

হামের প্রকোপে মৃত্যুর তথ্য চেয়ে রিট

অনলাইন ডেস্ক ০২ April ২০২৬ · Thursday · ১২:২২ অপরাহ্ণ
হামের প্রকোপে মৃত্যুর তথ্য চেয়ে রিট

হামের প্রকোপ প্রতিরোধে অবিলম্বে আক্রান্ত এলাকায় অস্থায়ীভাবে শারীরিক উপস্থিতিতে, ক্লাস বন্ধ এবং অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার এ রিট করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা।

এছাড়া মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা, ভ্যাকসিনেশন কভারেজ, ভ্যাকনিশেন সরবরাহ সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে হামের প্রকোপে শিশু মৃত্যু রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।


এদিকে, বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনিসেফ প্রতিনিধিদের সঙ্গে মিটিং শেষে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
এছাড়া, রাজশাহীতে ৩৩ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের সবাই হামে (মিজেলস) আক্রান্ত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

ইএস/এএম

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ