সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

অনলাইন ডেস্ক ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৩৩ অপরাহ্ণ
ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ)  প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে,গতকাল ২৬ এপ্রিল ( রবিবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারী - মার্চ ত্রৈমাসিক  পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সেবা যেমন—নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল সেবা কার্যক্রম বাস্তবায়নে তিনি বিশেষ সাফল্য দেখিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রিশাল ভূমি অফিসে সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণ এবং অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
ত্রিশালের সচেতন মহল মনে করছে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ত্রিশাল উপজেলার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি একইভাবে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন—এমন প্রত্যাশা সবার।
ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করা আমার লক্ষ্য।
উল্লেখ্য, জেলা প্রশাসনের মূল্যায়নে বিভিন্ন সূচকের ভিত্তিতে কর্মকর্তাদের পারফরম্যান্স যাচাই করা হয় এবং সেই অনুযায়ী শ্রেষ্ঠ কর্মকর্তাদের নির্বাচন করা হয়ে থাকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ