শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নয়, উন্মুক্ত পরিবেশ চান শিক্ষার্থীরা: হুইপ বকুল

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৩৯ অপরাহ্ণ
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নয়, উন্মুক্ত পরিবেশ চান শিক্ষার্থীরা: হুইপ বকুল
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নয়, উন্মুক্ত পরিবেশ চান শিক্ষার্থীরা: হুইপ বকুল

মো: আল-মাহফুজ শাওন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ দেখতে চায় না শিক্ষার্থীরা—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ । তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসগুলোতে আবারও অশনি সংকেত দেখা দিচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) -এর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনটি স্পিকার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হুইপ বকুল বলেন, ক্যাম্পাসগুলোতে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। গোপনে ‘মব’ তৈরি করে অশান্তি সৃষ্টি করা হলে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেক সময় হারিয়েছে, তাই তারা এখন শান্ত, নিরাপদ ও স্থিতিশীল শিক্ষার পরিবেশ চায়।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির চর্চা হলে তা হতে হবে উন্মুক্ত ও স্বচ্ছ। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে, এমনকি সংসদেও তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বিগত সময়ের অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বর্তমান পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো গোষ্ঠীর স্বার্থে ‘মব’ তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শিক্ষার্থীরা মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে হুইপ বকুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ