রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

তেরখাদায় নুরে আলম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৪২ অপরাহ্ণ
তেরখাদায় নুরে আলম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
তেরখাদায় নুরে আলম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনার তেরখাদা উপজেলার আলোচিত নুরে আলম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে । দিঘলিয়া ও  এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মোল্লার দুই ছেলে সোহেল মোল্লা ও সাইফুল মোল্লা।

র‌্যাব-৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ও বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ—শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে সাইফুল গ্রুপের পাঁচজন আহত হন।

আহতদের -এ ভর্তি করা হলে তাদের মধ্যে নূরুল ইসলাম শেখ ওরফে নুরে আলম শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর নিহতের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব দুই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ