রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাবে হামলা: দুই আসামি গ্রেপ্তার, অভিযান অব্যাহত

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৫৪ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবে হামলা: দুই আসামি গ্রেপ্তার, অভিযান অব্যাহত
খুলনা প্রেসক্লাবে হামলা: দুই আসামি গ্রেপ্তার, অভিযান অব্যাহত

মো: আল-মাহফুজ শাওন

সিসি ফুটেজে শনাক্তের পর নিরালা এলাকা থেকে আটক—আরও চার এজাহারভুক্ত আসামি পলাতক

খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত) নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তারা উভয়েই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্সে কর্মরত।

মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, গ্রেপ্তারকৃতরা এজাহারে অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাব থেকে সংগ্রহ করা সিসি ফুটেজে তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

তিনি আরও জানান, এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেপ্তার দুই আসামি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেয়নি। তারা দাবি করেছেন, ঘটনার দিন ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। যদিও সিসি ফুটেজে তাদের উপস্থিতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ করে। বিষয়টি জানতে চাইলে এখন টেলিভিশনের খুলনা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী  তরিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ