সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

খালিশপুরে তাঁতিদল নেতা হত্যা: র‍্যাব-৬’র হাতে ‘ন্যাটা রনি’ গ্রেপ্তার

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৫৭ অপরাহ্ণ
খালিশপুরে তাঁতিদল নেতা হত্যা: র‍্যাব-৬’র হাতে ‘ন্যাটা রনি’ গ্রেপ্তার
বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ন্যাটা রনি আটক—হত্যাসহ ৬ মামলা বিচারাধীন

মো: আল-মাহফুজ শাওন

খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ‘ন্যাটা রনি’কে গ্রেপ্তার করেছে । সোমবার (সন্ধ্যা সাড়ে ৭টা) বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনি এই হত্যা মামলার সন্দেহভাজন আসামি। ঘটনার পর থেকেই সে পলাতক থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সে বাগেরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনির অপরাধমূলক তথ্য (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া খালিশপুর থানায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ