রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খুবিসাস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ৩০ এপ্রিল

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:০২ অপরাহ্ণ
খুবিসাস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ৩০ এপ্রিল
তফসিল ঘোষণা; ১১ পদে ভোটগ্রহণ সমিতির কার্যালয়ে

মো: আল-মাহফুজ শাওন

(খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল প্রকাশিত এ তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল তফসিল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ এপ্রিল সকাল ৯টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত একাডেমিক ভবন-৩ এর ৩০৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে। এছাড়া ২৯ এপ্রিল বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ৩০ এপ্রিল বিকেল ৪টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সমিতির কার্যালয়ে।

নির্বাচনে মোট ১১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। পদগুলো হলো—সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন