সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:০৪ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
বাসন থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ আহাদ জয় (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নাওজুরি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্ব থেকে জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ