সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:১৩ অপরাহ্ণ
মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

হঠাৎ করে  বজ্রপাত সহ মুষলধারে
বৃষ্টিপাতের কারণে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে।

জানা গেছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু করা হয়েছে। 
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল নিকলী  উপজেলায় সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।

জানা গেছে,মাধ্যমিক শিক্ষা বোর্ড  ঢাকার অধীনে ইংরেজি ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র  পরীক্ষা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়,ও মহরকোণা আশরাফিয়া দাখিল  মাদ্রাসা  কেন্দ্রে এলাকায় ও সারা উপজেলায়   সকাল ৬ টা থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে  কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ কারণে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন।

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম এবং দূর-দুরান্তের পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে যেনো অসুবিধা না হয় সেদিক বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাননীয় জেলা প্রশাসকের  অনুমতিক্রমে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে নেয়া হয়েছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, গণমাধ্যমকে বলেন  পরীক্ষার্থীরা দূর-দুরান্ত থেকে কেন্দ্রে আসতে দেরি হয়েছে। তাই বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে ১ ঘণ্টা পিছিয়ে উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ