রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

খুলনায় ২ বছরের শিশুসহ নিখোঁজ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:২৮ অপরাহ্ণ
খুলনায় ২ বছরের শিশুসহ নিখোঁজ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
খুলনায় ২ বছরের শিশুসহ নিখোঁজ মা উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন

কেএমপি গোয়েন্দা বিভাগের সাইবার টিমের দ্রুত অভিযানে সফলতা
খুলনায় ২ বছরের শিশুসহ নিখোঁজ এক নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর গোয়েন্দা বিভাগ।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩)-এর মেয়ে মোসাঃ রিপা (২৬) তার ২ বছরের কন্যাকে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

ঘটনার পরপরই কেএমপির গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে মঙ্গলবার (২৮ এপ্রিল) মা ও শিশুকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মা ও শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ফিরে পেয়ে পরিবারের সদস্যরা কেএমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন