রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০৩:৫২ অপরাহ্ণ
কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ  আটক -২
কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার ও  দুইজনকে  আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 
গত সোমবার সিরাজগঞ্জ থেকে লুট হওয়া   ৬১০  বস্তা  ভারতীয় কাটারীভোগ চাউল ট্রাক সহ  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৯০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় । 
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কালিয়াকৈর স্কুল পাড়ার পিতাঃ মৃত- দিনেশ সরকারের বড় ছেলে লিটন সরকার( ৪৪), অপরজন হল- সিলেট জেলার সিলেট থানার চৌকিদিঘী এলাকার সুশীল সাহার ছেলে সুমন সাহা (৪২)। সে লিটনের দোকানের কর্মচারী। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে গত সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে ছিনতাই করে নিয়ে যায়। 
বিষয়টি জানতে পেরে  চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন।সিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন,  স্বপন সাহার গোডাউন থেকে ,আতাউলের গোডাউন , মোজাম্মেলের গোডাউন ও মোতালেবের গোডাউন মোট ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়।   
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম  জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার  অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ