রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হজযাত্রীর মরদেহ পৌঁছে দেওয়া হলো গ্রামের বাড়ি ভৈরবে

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৫:১৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হজযাত্রীর মরদেহ পৌঁছে দেওয়া হলো গ্রামের বাড়ি ভৈরবে
প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হজযাত্রীর মরদেহ পৌঁছে দেওয়া হলো গ্রামের বাড়ি ভৈরবে

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :- প্রধানমন্ত্রী তারেক রহমানের  তত্ত্বাবধানে হজযাত্রীর মরদেহ পৌঁছে দেওয়া হলো গ্রামের বাড়িতে পবিত্র হজ পালনের ইচ্ছা ছিল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের  লুন্দিয়া গ্রামের( ৬২) বছর বয়সী বাচ্চু মিয়ার। পবিত্র হজ্ব ব্রত পালনের উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে হজ ক্যাম্পেও এসেছিলেন তিনি। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলেন গেলেন বাচ্চু মিয়া।প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজযাত্রীর মৃত্যুর খবর শুনে মর্মাহত হন  এবং শোক প্রকাশ করেন এবং তাৎক্ষণিক তাঁর মরদেহ দ্রুত গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে দেওয়ার সার্বিক ব্যবস্থা করেন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে সোমবার রাত আনুমানিক আড়াই টার দিকে গাড়িযোগে অন্যান্য যাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে তাকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে হজযাত্রীর মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউপির লুন্দিয়া গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
হজ অফিস জানিয়েছে, মরহুমের মরদেহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে এবং তাদের মালামাল অন্য আরেকটি গাড়িতে পাঠানো হয়। লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক পাঠানো হয়। মরহুমের লাশ বাড়িতে পৌঁছে দিতে কিছু পথ নৌকাযোগেও যেতে হয়। মৃত হজযাত্রীর সহযাত্রীদের জানায়, বাচ্চু মিয়া হজক্যাম্পে আসার পথেই অস্বস্তি বোধ করছিলেন।বাচ্চু মিয়ার মৃত্যুতে গ্রামের মানুষ ও সহগামী হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একইসাথে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
সদ্য প্রয়াত হজ্ব যাত্রী বাচ্চু মিয়ার স্বজনরা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও  এই ব্যাপারে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কে.এম.মামুনুর রশীদ আমাদের  প্রতিনিধি-কে মুঠোফোনে বলেন, এই প্রথম আপনার মাধ্যমে আমি এই বিষয়টি অবগত হয়েছি। আমি এখনি খোঁজ নিচ্ছি বিষয়টা। তবে হজ্ব যাত্রী  বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো বিষয়টি সত্যি প্রশংসার দাবিদার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শত ব্যস্ততার মাঝেও এই মানবতামূলক কাজটি করায় ভৈরববাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী-কে

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন