সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৫:২৫ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে এবং পরে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন বলেন, “রাত বারোটার দিকে আমি বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। সকালে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায়। তখনও ঘরের ভেতরে আসবাবপত্রে আগুন জ্বলছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় জানালার গ্লাস ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে আগুন নেভানো হয়।”
স্থানীয় বাসিন্দা আশরাফ আলী ও লিমন হাসান জানান, ফাঁকা বাড়িতে রাতের অন্ধকারে চুরি করে আবার আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক কোনো ঘটনা নয়। এমন নৃশংসতা তারা আগে কখনও দেখেননি।
ডা. রোকনুজ্জামান কিরন বলেন, “রোববার বাড়িতে কেউ ছিল না। পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। এ সময় দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এছাড়া তারা আগুন লাগিয়ে দেয়ায় বাড়ির আসবাবপত্র, দলিলপত্র ও দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, “ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং থানা পুলিশকে অবহিত করেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ