রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় বিএনপি নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৫:২৯ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা
কুয়েট রোডে প্রাচীর নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ১.৮০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন,খুলনা

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ২০-২৫ জনের বিরুদ্ধে জমি দখলচেষ্টা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সকালে কুয়েট রোড এলাকায় বাপ্পির পৈতৃক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে আসামিরা দেশীয় অস্ত্রসহ সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাপ্পির পিতাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ১ নম্বর আসামি আব্বাসের নামে ৩ শতক জমি লিখে দিতে চাপ সৃষ্টি করে।

এ সময় আসামিরা বাপ্পির পিতার কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি পুরো টাকা না দিলে জমিতে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

নালিশি বিবরণে আরও বলা হয়, প্রধান আসামি আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে জড়িত। দলীয় সূত্রে জানা গেছে, এসব অভিযোগে তাকে মহানগর বিএনপি একাধিকবার শোকজ করেছে এবং বর্তমানে তিনি শোকজপ্রাপ্ত অবস্থায় রয়েছেন।

বাদী জানান, ঘটনার পর থানায় মামলা করতে গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি দণ্ডবিধির ৩৮৬/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৩৯৪/৩২৩/৩৯২/৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।

এর আগে, গত ২৬ এপ্রিল একই ঘটনায় মহানগর বিএনপির কাছেও লিখিত অভিযোগ দেন সাজিদুল ইসলাম বাপ্পি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ