প্রতিদিনের সময় জাতীয় অনলাইন ভার্সন পত্রিকার প্রধান সম্পাদকের মাতৃবিয়োগ
ডেস্ক নিউজ:
প্রতিদিনের সময় জাতীয় অনলাইন ভার্সন পত্রিকার প্রধান সম্পাদক মো:ইসলামুল হকের মাতা মোছা:দেলোয়ারা বেগম ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন।
বুধবার ভোর ৪ টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার দোয়ারহাটি গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।মৃত্যুকালে তিনি স্বামী ও ৪ ছেলে সন্তান সহ আত্বীয় স্বজন ও অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ জোহর নিকলী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে প্রতিদিনের সময় অনলাইন ভার্সন পত্রিকার প্রধান সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রতিদিনের সময় অনলাইন ভার্সন পত্রিকার চেয়ারম্যান মেহেদী হাসান হিমেল,ভাইস-চেয়ারম্যান মো:মিয়া হোসেন, সম্পাদক ও প্রকাশক আশরাফুল তুষার।তারা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।