ইটনায় ৮৫৬ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে
এম তাজুল ইসলাম,ইটনা কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি আর ভারি বর্ষনে হাওর অঞ্চলের ইটনা উপজেলার ৮৫৬ হেক্টর পাকা ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে ইটনা উপজেলার কৃষি অফিসার বিজয় কুমার হালদার| ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়| এ বছর বোর মৌসুমে ২৭হাজার চারশত ১০হেক্টর জমিতে বোর আবাদ করেছিল কৃষকগণ| ইতিমধ্যে ৫৬% জমির ফসল কর্তন করা হলেও ভারি বর্ষনের কারণে সূর্যযের আলো দেখা না পাওয়ায় সে কর্তনকৃত কৃষকের ধান ও খলায় পচন ধরতে শুরু করেছে| ইটনা মধ্যগ্রামের কৃষক আব্দুল হাই বলেন, আমি ২শত ৫০শতাংশ জমিতে বোর আবাদ করেছিলাম| আমার ধান কর্তনের সময় হয়েছে জমিতে পানি থাকায় কৃষি শ্রমিকের অভাবে কর্তন করতে পারছি না| আজকের ভারি বর্ষনে আমার সেই জমির ধান তলিয়ে যাবে, হাওর রাস্তা না থাকায় আমার মতো অনেকেই শ্রমিক সংকটের কারণে ধানি ফসলের জমি চোখের সামনেই পানিতে ভেসে যাচ্ছে| মাথার ঘাম পায়ে ফেলে যে সোনার ফসল রোপন করেছিলাম আজ সেই সোনার ফসল পানিতে ভেসে যাচ্ছে| মুদিরগাঁওয়ের কৃষক সুরুজ আলী বলেন, আমি ২শত একর জমিতে বোর ধান রোপন করেছিলাম| একশত শতাংশ জমির ফসল কেটে খলায় তুল্লেও রোদের অভাবে শুকাতে পারছি না| বাকি একশত শতাংশ জমির ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে| হাওরের পর্যাপ্ত রাস্তা না থাকায় শ্রমিক সংকট ও ক¤^াইন হারভেস্টার মেশিনের যান্ত্রীক ত্রুটির কারণে ফসল কাটতে বিল¤^ হচ্ছে|