সোমবার, ১১ মে ২০২৬
সারাদেশ

অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইল উপজেলার কৃষকের কষ্টের ফসল বোরো ধান

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১১:৪০ পূর্বাহ্ণ
অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইল উপজেলার কৃষকের কষ্টের ফসল বোরো ধান
অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইল উপজেলার কৃষকের কষ্টের ফসল বোরো ধান

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের শুরু তাড়াইল উপজেলায় অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির পাকা বোরো ধান। সেইসঙ্গে নদ-নদীর পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

গত তিন দিনের ভারী বর্ষণে তাড়াইল উপজেলার হাওরের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দুদিন সকাল থেকেই টানা বৃষ্টিতে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুধু ধানের জমিই নয়, শাকসবজির ক্ষেতেও পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা।

সরেজমিনে বুধবার (২৯ এপ্রিল) গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ হাওর এলাকার নিম্নাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় পানি নামেনি, বরং কোথাও কোথাও তা আরও বাড়ছে। 

তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা হলে তারা আক্ষেপ করে বলেন, অতিবৃষ্টিতে আমাদের এলাকার শত শত একর ধান পানিতে তলিয়ে যাচ্ছে। অনেক জমিতে পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে, আমরা অসহায়।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় জানান, ২০২৫-২৬ অর্থবছরে তাড়াইল উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৩৬৫ হেক্টর। আবাদ হয়েছে ১০ হাজার ৪২০ হেক্টর জমি। তিনি আরও জানান, হাওরের পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যার হাত থেকে ফসল বাঁচাতে ধান ৮০ শতাংশ পাকলেই কৃষকদের কেটে ঘরে তোলার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ