রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় চুরির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১১:৪১ পূর্বাহ্ণ
লোহাগড়ায় চুরির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
লোহাগড়ায় চুরির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় চুরির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল বুধবার সকালে লোহাগড়া উপজেলা গেটের সামনে শালনগর ইউনিয়নের কাশিপুর  গ্রামবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে ৩ শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্যদেন ওই গ্রামের মোঃ সাদ্দাম হোসেন, কাজি তরিকুল,আঃ কাদের, আসমাউল হোসেন, আয়ুব মোল্যা,নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলাম সহ অনেকে। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আমাদের গ্রামে গত ২ বছরে ৪১ টি চুরির ঘটনা,তার মধ্যে, মটর,স্যালোমেসিন,আইপিএসের ব্যাটারি,মোবাইল,বাইসাইকেল,  ছাগল,গরু স্বর্ন অলংকার সহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি চোরেরা চুরি করেছে। এঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি আলী মেম্বার ও সাবেক মেম্বার পিকুল আলমকে জানালে তারা চোরের বিচার ও মালামাল উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপন করেন। পরিশেষে বিচার না পেয়ে গ্রামবাসী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্বারক লিপি প্রদান সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উপস্থিত বক্তারা বলেন কেন ওই দুই মেম্বার চোরের বিচার করতে কালক্ষেপণ করেছেন তাহলে তারা কি এই চুরির সাথে রয়েছে?? 
গ্রামবাসীর ধারনা সকল চুরির মুল হোতা চর-শালনগর গ্রামের আব্দুর রহিম সহ এলাকার লোকজন জড়িত রয়েছে।

এঘটনায় ইউপি সদস্য আলী আহমেদ ও পিকুল আলমের সাথে মোবাইল ফোনে কথা হলে তারা বলেন আমাদের নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চোরের বিচার চাই যে যেই হোক না কেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন ইতিপূর্বে আমরা চুরির কোন অভিযোগ পাই নাই। এখন অভিযোগ পেয়েছি অতিদ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ