সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

পুষ্টিযুক্ত খাবার খাবো সুস্থ সবল দেহ গড়বো-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১১:৪৭ পূর্বাহ্ণ
পুষ্টিযুক্ত খাবার খাবো সুস্থ সবল দেহ গড়বো-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার
পুষ্টিযুক্ত খাবার খাবো সুস্থ সবল দেহ গড়বো-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার পুষ্টি সপ্তাহে  সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া যুবদলের আহব্বায়ক খান মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি বলেন পুষ্টি খাবার মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের দেহের ভালো গঠনের জন্য পুষ্টিকর খাবার খুবই প্রয়োজন। তাই আমি বলবো আমার সকলে পুষ্টিকর খাবার খাবো।ফাস্টফুড ত্যাগ করবো। সুন্দর সবল মানব দেহ গড়বো।পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন