রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১১:৪৯ পূর্বাহ্ণ
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি বেপারি পাড়ায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নাছিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিজামুদ্দিনের সহধর্মিণী জানান, তিনি প্রবাসী ছেলের শহরের বাসায় বসবাস করেন, গতকাল তিনি গ্রামের বাড়িতে আসেন। রাত ২টার দিকে তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে চেপে ধরে। তারা হুমকি দেয়, চিৎকার করলে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলবে।

তিনি আরও জানান, প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের ঘরে থাকা লোকজন ছুটে এলে ডাকাতরা তড়িঘড়ি করে পালিয়ে যায়। যাওয়ার সময় তার গলায় থাকা প্রবাসী ছেলের দেওয়া এক ভরির বেশি ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে কিশোরগঞ্জ মডেল থানার টহলরত এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ