রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

পৌর ভবনের সামনে থেকেই ট্রাক্টর চুরি, হোসেনপুর পৌরবাসী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১২:০৬ অপরাহ্ণ
পৌর ভবনের সামনে থেকেই ট্রাক্টর চুরি, হোসেনপুর পৌরবাসী নিরাপত্তা নিয়ে উদ্বেগ
পৌর ভবনের সামনে থেকেই ট্রাক্টর চুরি, হোসেনপুর পৌরবাসী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা ভবনের পূর্ব পাশে শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৯ লাখ টাকার একটি আইশার ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্রাক্টরের মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল  তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ২৪ এপ্রিল সকাল ৭টার মধ্যে যেকোনো সময় চুরির ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় ট্রাক্টরটির চালক সেটি পৌর ভবনের পূর্ব পাশে শহীদ মিনার সংলগ্ন ফাঁকা স্থানে রেখে বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে ট্রাক্টরটি আর সেখানে দেখতে পাননি।
পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি মালিককে জানানো হয়। স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করেও ট্রাক্টরের কোনো হদিস পাওয়া যায়নি।
ভুক্তভোগী কামরুজ্জামান কাঞ্চন জানান, তিনি ২০১৮ সালের ৯ আগস্ট ঢাকার মেটাল প্লাস লিমিটেড থেকে প্রায় ৯ লাখ ৫ হাজার টাকায় ট্রাক্টরটি ক্রয় করেন। ট্রাক্টরটি দীর্ঘদিন ধরে ড্রাইভারের মাধ্যমে ব্যবহার হয়ে আসছিল।
চুরি হওয়া ট্রাক্টরটি ৩৮০ Hyd মডেলের, ৩ সিলিন্ডার বিশিষ্ট এবং নীল রঙের। এর ইঞ্জিন নম্বর S32SJ11910 ও চেসিস নম্বর 926213149834।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম  জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ট্রাক্টর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, পৌর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে থেকে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ