শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃ'ত্যু!

Admin ০৩ April ২০২৬ · Friday · ০৫:২৪ পূর্বাহ্ণ
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃ'ত্যু!
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

হাম ও নিউমোনিয়া রোগে মারা গেলেন কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পত্তির ৮ মাস বয়সী  শিশু সন্তান আফরান। আজ শুক্রবার ভোর ৫টা৪৮ 
মিনিটে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিট- ২ হাম ওয়ার্ড এর ডিউটিরত ডাক্তার- আফরান কে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি নার্সদের দায়িত্ব হীনতার কারণে আফরানের মৃত্যু হয়েছে।
নিয়মিত অক্সিজেন প্রাপ্ত আফরানের রাত ২ টা ৪৫ মিনিট থেকে অস্বাভাবিক 
অবস্থা লক্ষ করে অক্সিজেন এর জন্য বার বার ডিউটি রত ঘুমন্ত নার্সদের ডেকে জাগিয়ে আনতে ব্যর্থ হন স্বজনরা। পক্ষান্তরে অক্সিজেন তো পাইনি  নার্সদের দুর্ব্যবহার এর সিকার হন স্বজনেরা। 
অবশেষে ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডাকাডাকি করেও নার্স ডাক্তারদের আনতে পারেন নি কেও। এর পর অস্বাভাবিক অবস্থার প্রেক্ষিতে স্বজনেরা কান্নায় ভেংগে পড়লে আশে পাশে রোগীর স্বজনরা সবাই মিলে মিলে হৈচৈই শুরু করলে ডিউটিরত  ডাক্তার ও নার্স রেগীর কাছ আসেন ।সকাল  ৫ টা ৪৮ মিনিটে ডিউটিরত ডাক্তার আফরানকে মৃত ঘোষণা করেন। হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে আফরান ৮ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ