শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাব ঘটনা: ৪ শ্রমিকদল নেতাকে শোকজ, বিএনপির তদন্ত কমিটি গঠন

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০২:৫০ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাব ঘটনা: ৪ শ্রমিকদল নেতাকে শোকজ, বিএনপির তদন্ত কমিটি গঠন
খুলনা প্রেসক্লাব ঘটনা: ৪ শ্রমিকদল নেতাকে শোকজ, বিএনপির তদন্ত কমিটি গঠন

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

খুলনা প্রেসক্লাবে যাওয়া এবং প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে থানায় মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে মহানগর শ্রমিক দলের চার নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে মহানগর বিএনপি তিন সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করবে।
এতে আরও উল্লেখ করা হয়, তদন্ত কমিটি গঠনের বিষয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষর করেছেন।
অন্যদিকে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শফি অভিযুক্ত চার নেতাকে শোকজ নোটিশ দিয়েছেন। নোটিশে তাদের আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তদন্ত কার্যক্রম শুরুর অংশ হিসেবে সদর থানা শ্রমিকদলের নেতাকর্মীদের আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ