সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০২:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

আজ ২৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ চয়ন আলী-কে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন