বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনায় চুরির অপবাদে যুবকের মাথার চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৩:০০ অপরাহ্ণ
খুলনায় চুরির অপবাদে যুবকের মাথার চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল
খুলনায় চুরির অপবাদে যুবকের মাথার চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

মো: আল-মাহফুজ শাওন,খুলনা

খুলনা নগরীতে এক যুবককে চুরির অপবাদে ধরে নিয়ে জোর করে মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, নগরীর একটি ভবনের ছাদে কয়েকজন যুবক তাকে আটকে রেখে কেচি দিয়ে মাথার চুল কেটে দিচ্ছেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এ ঘটনাকে আইন হাতে তুলে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত; আদালতে অপরাধ প্রমাণের আগেই ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া আইন অবমাননার শামিল।

সচেতন মহল মনে করছে, এ ধরনের প্রবণতা দিন দিন বাড়তে থাকলে তা ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ