সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৩:০২ অপরাহ্ণ
জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি ( খুলনা) 
‎পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২৯ এপ্রিল) বিকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আবুল হাশেম, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম খান, বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশনের উইকড প্রকল্পের প্রকল্প  সমন্বয়কারী সুনন্দা ভদ্র। প্রোগ্রাম ম্যানেজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য স ম সোহেল উদ্দিন, রাজিয়া সুলতানা, শেখ আব্দুল গফুর, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসাইন, উইকড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরুল ইসলাম, সাহেব রজব ও সুমন সরকার। সভায় হরিঢালী, কপিলমুনি, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন