সংসদ অধিবেশন থেকে ছুটি নিয়ে হাওরে কৃষকের পাশে এমপি কামরুল
মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।
সংসদ অধিবেশন থেকে ছুটি নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এমপি কামরুজ্জামান কামরুল। ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে হাওরের ফসলি জমি তলিয়ে যাওয়ায় তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ ও কৃষকদের খোঁজ খবর নিচ্ছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী ও হাওর সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বর্তমান হাওরের পরিস্থিতি সম্পর্কে অবগতও করেছেন কামরুজ্জামান কামরুল।
২৯ এপ্রিল বুধবার সারাদিন হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের বোরো ফসল পরিদর্শনের সময় তার সাথে ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়ছার আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন, কামাল হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম রায়হান উদ্দিন সেলিম, মধ্যনগর উপজেলা ছাত্রদল আহবায়ক মিজানুর রহমান মিনু,তাহিরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বুধবার জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো দুর্যোগে অসহায় কৃষকদের পাশে তিনি রয়েছেন এবং আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা প্রদান করবেন।