সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে মাদক সম্রাট আনাছ আলী গ্রেফতার

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৫:০৩ অপরাহ্ণ
অষ্টগ্রামে মাদক সম্রাট আনাছ আলী গ্রেফতার
অষ্টগ্রামে মাদক সম্রাট আনাছ আলী গ্রেফতার

মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম) প্রতিনিধি 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আনাছ মিয়া (৪৫)। তিনি উপজেলার কলাপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মৃত ইদিছ মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে অন্তত ১৮টি মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃরুকনুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় মাদক নির্মূল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ