সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৮:২১ পূর্বাহ্ণ
কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা (এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান,মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক,জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম,মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান ও করগাঁও ইউপির চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, ইভটিজিং ও চুরি-ডাকাতি রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন