খুলনা প্রেসক্লাব নির্বাচন আজ, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
মো: আল-মাহফুজ শাওন,খুলনা
সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জমজমাট আয়োজন, ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন নেতৃত্বের প্রত্যাশা
খুলনা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রার্থীদের সমর্থক ও ভোটার সাংবাদিকদের সরব উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। ভোটগ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, গান ও ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে পুরো পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বেছে নিতে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায়ও রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ নির্বাচনের মাধ্যমে খুলনা প্রেসক্লাব পাবে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব, যা ভবিষ্যতে সাংবাদিক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।