বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৯:৪২ পূর্বাহ্ণ
শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়
শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়

 ‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
‎
‎‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) শিক্ষকদের পদোন্নতি দাবিতে ঘোষিত চলমান শাট ডাউনের কারনে স্থবির হয়ে পড়েছে ববির একাডেমিক কার্যক্রম।সময়মতো ক্লাস ও পরিক্ষা না হওয়ার আশঙ্কা থেকে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।এমতাবস্থায় এরকম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়টির অনুষদের ডিনদের সাথে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও বরিশাল বিভাগীয় কমিশনার। 
‎
‎
‎৩০ ই এপ্রিল (বৃহস্পতিবার) এ মিটিং টি অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে উক্ত মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।
‎
‎
‎এ সম্পর্কে জানতে চাইলে জীব বিজ্ঞন অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন,তারা (বিভাগীয় কমিশনার ও উপাচার্য) আমাদের বলেছেন আপনারা আইন অনুযায়ী সকল কিছু পাবেন। তারা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাসে ফিরে যাবার অনুরোধ জানিয়েছেন।এখন যেহেতু পূর্ববর্তী পুরো সিদ্ধান্তটা আমরা সকল শিক্ষকরা মিলে নিয়েছিলাম তাই আবার সকল শিক্ষকদের সাথে রবিবারের মধ্যে বসে,আলোচনা করে  আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।
‎
‎
‎ ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন,চলমান বিষয় নিয়ে আজকে বিভাগীয় কমিশনার ও ভিসি মহোদয় এর সাথে ডিনদের মিটিং ছিলো সেখানে ছয় অনুষদের ছয়জন ডিনের মধ্যে পাঁচজন ডিন উপস্থিত ছিলেন।তারা(বিভাগীয় কমিশনার ও ভিসি)আমাদের দাবির কিছু বিষয়ে আমাদের সাথে একমত পোষন করছেন এবং তারা বলেছেন যত দ্রুত সম্ভব শিক্ষকদের এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব কর্মকর্তা- কর্মচারীদের জন্যও বোর্ড বসানো হবে।এ ছাড়াও তারা আমাদের ক্লাস এবং পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানান।
‎
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম বলেন,আমরা আজকে বিভাগীয় কমিশনার এর উপস্থিতিতে ডিনদের সাথে মিটিং করেছি।মিটিং তাদের দাবিগুলো শুনেছে এবং আইন অনুযায়ী শিক্ষকরা যতটুকু পাবে তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।আমি এ বিষয়ে কাগজপত্র প্রস্তত করে বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবো,তিনিও বিষয়টি যাচাই বাছাই করবেন এবং আমরা শীগ্রই একটি সিন্ডিকেট মিটিং ডেকে বিষয়টি সমাধান করবো।আমি তাদের ক্লাস ও পরিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা(ডিনরা) আমাদের জানিয়েছে তারা রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ