বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ।

Admin ৩০ April ২০২৬ · Thursday · ১০:০২ পূর্বাহ্ণ
হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ।
হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর কাচারী বাজার ভূমি অফিসের জায়গার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে অনিয়ম ও একতরফা সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীকে অবহিত না করেই সীমানা নির্ধারণ করা হয়েছে, যার ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর স্বশরীরে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. আব্দুল খালেক ফকির।

বুধবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসক বরাবর এই আবেদন দাখিল করেন বীর হাজীপুর গ্রামের মৃত বদর উদ্দিন ফকিরের ছেলে মো. আব্দুল খালেক ফকির।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ  উপস্থিত থেকে হাজীপুর কাচারী বাজার ভূমি অফিসের জায়গার সীমানা নির্ধারণ করেন। তবে তাকে পূর্বে কোনো ধরনের নোটিশ বা অবহিত না করায় তিনি বা তার কোনো প্রতিনিধি ওই সময় উপস্থিত থাকতে পারেননি।

ভুক্তভোগীর দাবি, উক্ত সম্পত্তির সীমানা এর আগেও একাধিকবার সরকারি সার্ভেয়ার, নায়েব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্ধারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলমান ছিল। কিন্তু পুনরায় সীমানা নির্ধারণ করায় নতুন করে বিরোধ ও জটিলতা তৈরি হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ভূমি অফিসের সীমানা ও তার ক্রয়কৃত ব্যক্তিগত সম্পত্তির সীমানা একই হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে গেলে বিষয়টি নিষ্পত্তি না করে তাকে অফিস ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভূমি রেকর্ড অনুযায়ী মো. আব্দুল খালেক ফকিরের সম্পত্তি হিসেবে উল্লেখ রয়েছে হাজীপুর মৌজার হাল খতিয়ান ১৯৫ (সাবেক ৩০১), হাল দাগ ৫৭ ও ১৬৩, মোট ৩১ শতাংশ জমি। অন্যদিকে সরকারি খাস খতিয়ান-১ অনুযায়ী ৫৬ ও ১৬২ হাল দাগ সংশ্লিষ্ট জমি রয়েছে।

ভুক্তভোগী জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতিতে উভয় পক্ষের সম্পত্তির সীমানা পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমার বৈধ দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়ায় আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছি। জেলা প্রশাসকের হস্তক্ষেপে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান চাই।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ