খুলনা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল ইসলাম নির্বাচিত
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বশির হোসেন।
অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
এদিকে সদস্যের ৬টি পদে এখনও ভোট গণনা চলছে। ফলাফল ঘোষণা হলে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।